প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রিন্সিপাল

আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, ক্বওমী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত আমাদের তানজিমুল উম্মাহ  আইডিয়াল মাদরাসা। আমাদের এখানে শিক্ষার্থীরা হাফেজ হওয়ার পাশাপাশি জেনারেল পঞ্চম শ্রেণি সমাপ্ত করেন। ষষ্ঠ শ্রেণিতে হিফজ শুনানী শেষ করে এবং সপ্তম শ্রেণি থেকে মাদানী নিসাবে কিতাব বিভাগে পড়াশোনা শুরু করে। জেনারেল এবং কিতাব বিভাগে সমান ভাগে পড়াশোনা করার কারণে আমাদের শিক্ষর্থীরা একদিকে হাফেজ আলেম হচ্ছে অন্যদিকে তারা জেনারেলে ভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাবে। এতে আমাদের শিক্ষার্থীদের দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ।